অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অবৈধ জালে মাছধরায় ৯ জেলের কারাদণ্ড


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:১৫

remove_red_eye

৭৯১

অচিন্ত্য মজুমদার: ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে  ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রামম্যান আদালতের বিচারক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- জহিরুল ইসলাম, মোঃ শাকিল, কবির মাতব্বর, আলিম মোল্লা, নুরে আলম, রুহুর আমিন, হারুন সিকদার, রবিউল ও শাকিল মিয়া।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন জানান,  মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, কারেন্ট জাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা সময় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন বিশেষ যৌথ অভিযান চালায়। এ সময় ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ২টি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রামম্যান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় বলেও জানান তিনি।