বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২১ রাত ১০:০৭
৬৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় টেম্পু-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আশরাফুল আলম (৪০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অপর একজন। নিহত আশরাফুল আলম ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি পশ্চিম চর উমেদ গ্রামের মাহে আলমের ছেলে। আহত মো: মনির হোসেন (৩২) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন মিঞা জানান, ইউপি সদস্য আশরাফুল আলম দুপুরে পারিবারিক ও ব্যবসায়িক কাজে মনির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চরফ্যাশনে যান। এসময় চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় একটি টেম্পুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত মনির হোসেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। কোন অভিযোগ না থাকায় ইউপি সদস্য আশরাফুল আলমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর টেম্পুটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পালাতক রয়েছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক