অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানগঞ্জ বাজারে ভোক্তা অধিকার অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৯ রাত ০৯:৩৭

remove_red_eye

১২৭৭

 

মোঃ জহিরুল ইসলাম বাপ্পি,বোরহানগঞ্জ থেকে : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার বেলা ১২টায় অভিযান চালিয়েছে।
এসময় বোরহানগঞ্জ জননী মেডিকেল হলে অভিযান চালিয়ে জননী ফার্মেসীর মালিককে মিথ্যা ডাক্তারের পরিচয় প্রদান করায় জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ২০০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা স্যানেটারী অফিসার মোঃ নাছির উদ্দীন , বোরহান উদ্দিন থানার পুলিশ এ এস আই মোঃ জুনায়েদ , মুরছালিন, বাংলার কন্ঠের পত্রিকার সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম বাপ্পি।