বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২১ রাত ১১:৫৩
৬৭৮
দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ
বিশেষ প্রতিবেদক: এবার ভোলার লালমোহনের সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকালে মামলাটি বালামভুক্ত করার পাশপাশি দুর্নীতি দমন কমিশনকে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক । অন্যদিকে এক দিন আগে সোমবার লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলামতুহিনের বিরুদ্ধে লালমোহন পৌর আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলামবাদল বাদী হয়ে দুর্নীতির অভিযোগ এনে মামলা করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ( এলজিইডি) ১২টি রেজিস্ট্রি স্কুল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৬০ লক্ষ টাকা ঘুষ নেন। ত্রান মন্ত্রনালয়ের ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেন। গ্রামীণ অবকাঠামো রক্ষনা-বেক্ষণ প্রকল্পের ৪ হাজার টন চাল নিয়মবহির্ভূতভাবে ফাইল আটকে রেখে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। মাটি ভরাট উন্নয়ন কাজের নামে ৪২ লক্ষ টাকা আত্মসাত করেন। এলজিইডির অধীন ইউনিয়ন পরিষদ নির্মান প্রকল্প বাস্তবায়নে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। উপজেলা পরিষদ ভবন নির্মান প্রকল্প থেকে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। কাবিখা প্রকল্প বাস্তবায়নে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেন। স্কুলের আসবাবপত্র ক্রয় প্রকল্পের ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। স্কুল সম্প্রসারণ প্রকল্পের ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে। এডিপি প্রকল্প বাস্তবায়নে কয়েক কোটি টাকা নয়ছয় করা হয়েছে। অপরদিকে তিনি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় শাহবাজপুর কলেজে কর্মরত দেখিয়ে বেতন ভাতা উত্তোলন করেন। এ ছাড়া তিনি দুইজন উপজেলা নির্বাহী অফিসার ও দুই জন প্রকল্ড বাস্তবায়ন কর্মকর্তাকে জিন্মি করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।
বর্তমান উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের দায়ের করা মামলায় নজরুল ইসলামকে আসামী করার পাশাপাশি আসামী করা হয়েছে নজরুলের দুই ছেলে নুরুল ইসলাম প্রিন্ম ও হেদায়েত ইসলাম ও স্ত্রী আফিসা বেগমকে। মামলাটি স্পেশাল জেলা ও দায়রা জজ কোর্টে দায়ের করা হয়। গিয়াসউদ্দিন জানান, যেহেতু স্ত্রী ও ছেলেদো ব্যাংক হিসেবে আত্মাসৎকৃত টাকা জমা রাখা হয়ে ছিল এবং তাদো নামে সম্পত্তি ক্রয় করা হয়। তাই তাদের আসামী করা হয়েছে। অপরদিকে নজরুল ইসলাম ও তার ছেলে প্রিন্স জানান, এটা সম্পূর্ন বাণোয়াট । তাদের হয়রানী করতে এই মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য,ইতো পূর্বে লালমোহনের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করেন।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক