লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২১ রাত ১১:৩৯
৭১৩
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের হাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মো. শফি, মাকসুদ, নূরুন্নাহার, তাছলিমা, কহিনূর, ইউনূছ, আব্দুর রব, তানভীর, রওশন আরা ও সালমা। এদের মধ্যে শফি, কহিনূর ও তানভীরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি মো. ইউনূছ অভিযোগ করে বলেন, সকালে হাজীরহাট বাজারে অবস্থিত তাদের নিজ দোকানের শার্টার লাগা”েছন। এসময় জমি নিজেদের দাবী করে একই এলাকার বাবর, করিম, আবু তাহের, কামরুল, নাছির, দুলাল, সাইফুল, আলী একাব্বর, রাশিদা, ইয়াছিন, মোসলেহ উদ্দিনসহ একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরা দীর্ঘদিন ধরে ওই জমি নিজেদের দাবী করে দখলের চেষ্টা করে আসছেন। এ ঘটনায় মাকসুদুর রহমান বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগেও অভিযুক্ত ব্যক্তিরা দুইবার হাজীরহাট বাজারে মাকসুদুর রহমান, সুমন ও জামাল উদ্দিনকে পিটিয়ে আহত করে। এসব ঘটনায়ও তাদের বিরুদ্ধে দায়ের করা দুইটি মামলা বর্তমানে ভোলা কোর্টে বিচারাধীন রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত