অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২১ রাত ১১:১৫

remove_red_eye

৭৯১

বোরহানউদ্দিন প্রতিনিধি:ভোলা বোরহানউদ্দিনে মহিউদ্দিন কালু (৩৫) নামে এক ব্যক্তির  গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাচিয়া চৌমহানি বাজার সংলগ্ন নিহতের বাড়ী’র রাস্তার পাশ হতে লাশ টি উদ্ধার করা হয়। নিহত কালু ওই এলাকায় খনকারী ও কৃষি কাজ করতেন। সে কাচিয়া ৩নং ওয়ার্ডের সর্দার বাড়ী’র মৃত সিরাজ এর ছেলে। নিহতের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে এবং বর্তমানে স্ত্রী অন্ত:সত্বা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মাজহারুল আমিন ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে নিহতের বাড়ীতে যাওয়ার রাস্তার পাশ হতে গলাকাটা অবস্থায় মহিউদ্দিন কালু’র লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ ভোলা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরোও জানান, নিহত কালু খনকারী ও কৃষি কাজ করতেন। কি কারনে এ হত্যা কান্ড ঘটেছে তার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি।