অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

এক মেয়র ও ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২১ রাত ১০:৫০

remove_red_eye

৮২৯

বোরহানউদ্দিন ও দৌলতখান পৌর নির্বাচন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় এক মেয়র প্রার্থী ও  ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) দুই পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে মনোনয়ন বাতিল করে জেলা রির্টানিং অফিসার। বাতিল হওয়া মেয়র প্রার্থী হলেন, বোরহানউদ্দিন পৌরসভার সতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল সালাম। ভোটারদের সম্মতিপত্র সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এ পৌরসভায় হলফনামা সঠিক না থাকায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোসলে উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হুমায়ুন কবির, ৭ নম্বর ওয়ার্ড প্রার্থী এনামুল হক ও আ. অহিদ, ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী জুয়েল, ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী বশির উদ্দিন, জেবাহ উদ্দিন ও রাশেদ। এ পৌরসভায় একই অভিযোগে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিনারা বেগম ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী রওশন আরার মনোনয়ন বাতিল হয়েছে।এ পৌরসভায় মেয়দ পদে ৩ জন, কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।
 অন্যদিকে দৌলতখান পৌরসভায় মনোনয়ন বাতিল হয়েছে সর্বমোট ৫ কাউন্সিলর প্রার্থীর। তারা হলেন, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী কবির হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলমগীর হোসেন।এছাড়া এ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সেলিনা আক্তার ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের ঝর্না রানীর মনোনয়ন বাতিল হয়।এ পৌরসভায় ২ মেয়র প্রার্থীসহ ৩১ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছিলেন।
জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, তৃতীয় ধাপে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার ছিলো প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই। এতে এক মেয়রসহ ১৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা আগামী ৩ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন। তিনি আরো বলেন, এ দুই পৌরসভায় ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ৩০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বোরহানউদ্দিন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৭১৬ জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র রফিকুল ইসলাম এবং বিএনপি প্রার্থী মনিরুজ্জামান কবির প্রতিদ্ব›িদ্বতা করবেন। অন্যদিকে দৌলতখান পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার। এখানে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার এবং বিএনপি থেকে আনোয়ার হোসেন কাকন প্রতিদ্ব›িদ্বতা করবেন।

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন,  গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও...