বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২১ রাত ১০:২৫
৯২৫
গজনবী স্টেডিয়ামে নির্মান হবে কংক্রিটের পিচ ও শেড
অচিন্ত্য মজুমদার : ক্রিকেটের মানোন্নয়নে ভোলা জেলা গজনবী স্টেডিয়ামের কংক্রিটের পিচ ও শেড তৈরীর জন্য সাড়ে ৮ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার দুপুরে স্থানীয় একটি অভিজাত রেস্তরায় আনুষ্ঠানিক ভাবে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) পরিচালক আলমগীর খান আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবি’র নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো: ফয়সাল ও সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুগ্ন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, সহ সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ। এর আগে বিসিবি’র পরিচালক আলমগীর খান আলম ভোলার গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেয়ার পাশাপাশি বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, তৃনমূলে খেলোয়ার তৈরীর পাশাপাশি ক্রিকেটের মানোন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব ধরনের সহযোগীতা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ভোলা গজনবী স্টেডিয়ামে জন্য এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানান তিনি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত