অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সেলিম চেয়ারম্যানকে আবারও চেয়ারম্যান দেখতে চায় হাজারীগঞ্জবাসী

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২১ রাত ১০:২১

remove_red_eye

১২৮৯

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. সেলিম হাওলাদারকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। আর তাই হাজারীগঞ্জবাসীর স্বপ্ন পূরণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে ওই ইউনিয়নের পিছিয়ে পড়া জনগণের সেবায় ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র উন্নয়নকে আরোও প্রসারিত করতে এবং অনগ্রসর এলাকাবাসীকে জাতীয় উন্নয়নের অংশীদার করতেই চেয়ারম্যান পদে আবারো নিজের প্রার্থীতা ঘোষণা করেন এ প্রার্থী। নিজের আদর্শ ,মেধা ও দূরদর্শিতা দিয়ে ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করতে চান এ প্রার্থী। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত হাজারীগঞ্জ সভাপতি  ছিলেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত  হাজারীগঞ্জ আওয়ামী যুবলীগের  সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। হাজারীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তি ও হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি এবং তার বড় ভাই মরহুম সোলাইমান হাওলাদারের  মৃত্যুর পরে আধুনিক  চরফ্যাসন ও মনপুরার রূপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি তাকে হাজারীগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। পরবর্তীতে  তাকে সভাপতি করেন। তিনি সত্যতা এবং নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দলীয় দায়িত্ব  যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন।
তিনি সাংবাদিককে বলেন, দল যদি আবারও তাকে মনোনয়ন দেন নির্বাচিত হতে পারলে দলীয় এবং স্থানীয় হাজারীগঞ্জ এলাকার মানুষের জন্য বিগত দিনের মত ভবিষ্যতেও নিজেকে বিলিয়ে দিব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, একদল কুচক্রীমহল আমার বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ তুলে ফায়দা নিতে চায়। তারা অভিযোগ প্রমানে ব্যর্থ হবে। আমরা সফল হব আবারও।
এলাকা ঘুরে স্থানীয় জন সাধারণের কথা বলে জানা গেছে, তারা আবারও  মোঃ সেলিম হাওলাদারকে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। কারণ বিগত  সময় তিনি ওই এলাকায়  ঘুষ মুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন।  ইউনিয়নকে উপজেলার সর্বোচ্চ মডেল ইউনিয়নে পরিনত করা, মাদ্রাসা মসজিদের উন্নয়ন, মসজিদ ভিত্তিক মক্তব চালু করা, কৃষি ও চাষাবাদ জমির জলাবদ্ধততা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য সঠিক কর্মপরিকল্পনাসহ স্থানীয় ছিন্নমূল শিশু কিশোর কিশোরীদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ তৈরী করা,এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় উন্নিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন এ প্রার্থী।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের ত্যাগী এ নেতা ওই এলাকায় নিজের শক্ত অবস্থান তৈরী করে নিয়েছেন বলেও জানান স্থানীয়রা।  ধর্ম, বর্ন ও দলমত নির্বিশেষে হাজারীগঞ্জ ইউনিয়নবাসী  মো: সেলিম হাওলাদারকে  আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...