অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় মোটর সাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২১ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৭৪২

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুর ২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেট সংলগ্ন সড়কের ওপর এই মোটর সাইকেল দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় নিহত যুবক হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মতিন ফরাজীর ছেলে মোঃ রিয়াজ (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রিয়াজ ঘর থেকে ব্যক্তিগত মোটর সাইকেল করে নদীর পাড়ে যাওয়ার সময় ঢালী মার্কেট সংলগ্ন সড়কে বিপরীত দিকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াজের মৃত্যু হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। দূর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।