দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২০ রাত ১০:১০
৭৯৩
দৌলতখান সংবাদদাতা : আসন্ন ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ জাকির হোসেন তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন। এর আগে মনোনয়ন দাখিল উপলক্ষে দৌলতখান উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন। এ নিয়ে দৌলতখান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন দাখিল করেছেন। মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন দাখিল করেন পৌর বিএনপি’র সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খালেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী। তৃতীয়ধাপে আগামী ৩০ জানুয়ারী দৌলতখান পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দৌলতখান পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত