অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লামোহনে বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসী পরিবেশ নষ্ট করার অভিযোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:১৭

remove_red_eye

৯০১

লালমোহন প্রতিনিধি : লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডে নির্বাচনী সহিংস ঘটনায় ৩ কাউন্সিলর প্রার্থী সংবাদ সম্মেলন করার ১ দিন পর পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতিকের মোঃ মোকলেছ বকসী। মঙ্গলবার বিকেল ৫টায় লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মোকলেছ বকসী লিখিত অভিযোগে বলেন, নির্বাচন কমিশনের প্রদত্ত সকল আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে বৈধ ভোটাররে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারা চালিয়ে আসছেন তিনি। তার জনপ্রিয়তা ও ভোট দেখে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন ঈর্শান্বিত হয়ে বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এলাকায় সাধারণ ভোটারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণ করছেন। মোকলেছ বকসীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অব্যাহত হুমকি দিয়ে আসছেন। বহিরাগত সন্ত্রাসীরা প্রতিনিয়ত শোডাউন করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে আসছে। তাদের অবাধ বিচরণ ও হুমকির কারণে সহিংস হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। ফরিদ মোকলেছ বকসীর বিরুদ্ধে বহিরাগত হেলমেট বাহিনী নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মোকলেছ বকসী আরো বলেন, গত ২৮ সেপ্টেম্বর ডালিম মার্কার প্রার্থী ফরিদ নিজে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সহ দঃ বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর রাত সাড়ে ৮টায় তা উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালায়। উক্ত হামলায় মোকলেচ বকসীসহ, তার কর্মী ইউনুছ মাল, মামা আমিন বকসী, রুহুল আমিনসহ ১৪ জন কর্মী গুরুতর আহত হয়। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অব্যাহত হুমকির কারণে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারছেননা। তার পরিবার এবং কর্মী সমর্থকরা নিরাপত্তাহীনতায় আছে বলে দাবী করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...