বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২০ রাত ১০:০১
৫৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এক ব্যক্তির উপর হামলা চালিয়ে মারধরসহ কুপিয়ে জখমসহ হত্যা চেষ্টা মামলায় ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিনকে ২ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদÐ প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে ভোলা চীফ জুডিসিয়াল আদালতের বিচারক ম্যাজিষ্ট্রেট শরিফ মো: ছানাউল হক এ দন্ডাদেশ প্রদান করেন। রায় প্রদান কালে আসামী মোস্তাক আহমেদ শাহিন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষের এডিশনাল পিপি সোয়েব হোসেন মামুন জানান, পূর্ব শত্রæতার জের ধরে ২০১৩ সালের ১ মে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চৌমুহনী রাস্তার মাথা এলাকায় বাড়ি যাবার পথে মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে ৭ জন মিলে কবির বাকলাইর পথরোধ করে এবং তাকে মারধর করে। এক পর্যায়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন ধারালো চাপাতির আঘাতে তাকে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় কবির বাকলাই বাদি হয়ে ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। ভোলা থানায় জিআর মামলা নং ৩৩৬/১৩ । স্বাক্ষ প্রামণ গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে ৩২৪ ধারার মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ২ বছরের সশ্রম কারাদÐাদেশ দেয়া হয়। অপর আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রামণ না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট সোয়েব হোসেন মামুন এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গির আলম, এ্যাডভোকেট গিয়াস উদ্দিন এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত। এছাড়াও আরো কয়েকটি মামলা তার বিরুদ্ধে আদালতে চলমান রয়েছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত