অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে যৌন হয়রানির অভিযোগ দেয়ায় বিধবাকে বখাটের হুমকি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:২৬

remove_red_eye

৭৫৫

চরফ্যাশন প্রতিনিধি: বখাটের বিরুদ্ধে থানায় যৌন হয়রানীর অভিযোগ দেয়ায় সদ্য বিধবা নারীকে প্রাণনাশের ভয়ভিতি ও এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে বখাটে ও তার পরিবারের লোকজনসহ Ðানিয় একটি নারী উত্তক্তকারী চক্র। এমন অভিযোগ করেন চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ভূক্তভোগী  ওই নারী।

তিনি অভিযোগ করে বলেন, গত নয় মাস পূর্বে করোনাকালীন সময়ে তার অসুস্থ স্বামী মারা যায়। স্বামী না থাকার সুযোগে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল মিঝির ছেলে লম্পট মোসলেহ উদ্দিন মুসা তাকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে ফোন দিয়ে এবং সরাসরি বাড়িতে গিয়েও বিভিন্নভাবে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য কু-প্রস্তাব দিয়ে আসছে।

এছাড়াও প্রায় মাসখানেক পূর্বে বখাটে মোসলেহ উদ্দিন মুসা আমাদের বাড়িতে এসে রান্না ঘরে গিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার মুখে হাত দিয়ে গাল টেনে দেয়। আমি তাৎখনিক ডাক চিৎকার দিলে লম্পট মুসা কৌশলে পালিয়ে যায়। ওই নারী কান্নাভরা কন্ঠে আরও বলেন, এঘটনায় আমি গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও সমাধা না পেয়ে শশিভূষণ থানায় অভিযোগ দেই এবং সংবাদ মিডিয়াকে বিষয়টি জানাই।

এ অভিযোগের আলোকে একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রচারের পর থেকে বখাটে মুসা ও তার বড় ভাই নুরনবী,প্রতিবেশী খলিলসহ একাধিক ব্যক্তির একটি চক্র আমাকে ও আমার ও পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকিসহ এলাকা ছাড়া করার ভয়ভিতি দিয়ে আসছে। এমন অবস্থায় আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভূগছি।  বিধবা নারীকে উত্তক্তের বিষয়ে অভিযুক্ত মুসা সংবাদকর্মীদের জানান, ওই নারী আমার সম্পর্কে ভাবী হয়। সেদিন আমি তার বাড়িতে গিয়ে কি রান্না হচ্ছে জানতে চাই এবং দুষ্টমি করে ভাবির গাল টেনে দেই। এর বাহিরে তার বাকি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

এবিষয়ে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এঘটনায় ওই নারীর অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও শশিভূষণ থানা এলাকায় কোনো নারী উত্তক্তকারী ও বখাটে থাকলে তাদেরকেও অভিযোগের প্রেক্ষিতে আইনের আওতায় আনা হবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...