অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


বিএনপি ভুলের রাজনীতি করে চলেছে: তোফায়েল


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:২৪

remove_red_eye

৭১২

ভোলায় সরকারের ২ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবসে আ’লীগের আলোচনা ও বিজয় র‌্যালী উদ্বোধন



হাসনাইন আহমেদ মুন্না: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও  ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এখন ভুলের রাজনীতি করে চলেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি যদি বিএনপি নির্বাচনে করতো তাহলে বিএনপির আজকে এই অবস্থা হতো না।
বুধবার বেলা ১২ টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সরকারের ২ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনা সভা ও বিজয় র‌্যালীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।
এদিকে সরকারের ২ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনা সভা ও বিজয় র‌্যালীতে অংশ নিয়ে সকাল থেকে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আওয়ামীলীগ ও দলীয় অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢোল বাদ্য বাজিয়ে ও ব্যানার নিয়ে বাংলা স্কুল মাঠে উপস্থিত হয়। এ সময় মাঠ ছাড়িয়ে আশে পাশের সড়কও কানায় কানায় পূর্ন হয়।
সমাবেশে তোফায়েল আহমেদ আরো বলেন, ২০১৮ সালের আজকের এই দিনে সংসদ নির্বাচন অবাধ  নিরপেক্ষ নির্বাচন হয়েছিলো। সেই নির্বাচনে আমরা ১৯৭০ সালের মত  ব্যাপক ভাবে বিজয়ী হয়েছি।  বিএনপি দোটানায় ছিলো নির্বাচন করবে কি করবেনা। তাই বিএনপির আজকে করুণ অবস্থা।


তোফায়েল বলেন, গত পরশু দিন দেশে প্রথম ধাপে অবাধ ও নিরপেক্ষভাবে পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমএর মাধ্যমে মানুষ ৬৫ শতাংশ ভোট প্রদান করেছে এই নির্বাচনে। সামনের পৌর নির্বাচন গুলোও অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলশ পরিশ্রম করে চলেছেন। তিনি এই করোনাকালেও যেভাবে গরিব-দুখি মানুষের পাশে দাড়িয়েছেন, ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছেন যা অকল্পনীয়। চিন্তা করা যায়না। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের পদ্মা ব্রীজ আমাদের র্দীঘ দিনের স্বপ্ন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্ধা ব্রীজ দৃশ্যমান করেছে। তিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করেছেন।


তোফায়েল আহমেদ ভোলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আরো বলেন, ইতোমধ্যে আমরা ভোলার নদী ভাঙ্গণ বন্ধ করার আপ্রাণ চেষ্ট করে সফল হয়েছি। ভোলা-বরিশাল সেতুর কাজ খুব তারাতারি শুরু হয়েছে। রাস্তাঘাট পুল কালর্ভাট ব্যাপক ভাবে হয়েছে। ভোলা থেকে চরফ্যাসন পর্যন্ত সড়কের ৮শত কোটি টাকার উন্নয়ন কাজ  শুরু হয়েছে। দুর্গম চারাঞ্চলেও পর্যন্ত বিদ্যুৎ সুবিধা পৌঁছে গেছে। ভোলা এখন উন্নয়নের রোল মডেল। ভোলার আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্য।


 ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়  জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: দোস্ত মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। এছড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও  ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ,সদর উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।
আলোচনা সভা শেষে পরে একটি বর্ণাঢ্য র‌্যলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।





ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...