অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ১০ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২০ রাত ১১:২৪

remove_red_eye

৭০৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার লালমোহন উপজেলায় রবিবার রাতে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাত ৮টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতরা হলো ফারুক, হুমায়ুন কবির, আব্দুর রব মিয়া, আব্দুর রশিদ, মনির,আলমগীর, আবুল কালাম, মাসুমা, নাসিমা ও সরিফ। এর মধ্যে প্রতারণা, নারী ও শিশু নির্যাতন, মারামারির মামলা রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, আসামিদের ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সবাই লালমোহন উপজেলার বাসিন্দা। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।