হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২০ রাত ১১:২৩
৯৭৩
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলা সদরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠির জন্য আত্বকর্মসংস্থান মূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদফতর ও গেøাবাল রুলাল এনভায়রমেন্ট সোসাইটি (জিআরইএস) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জিআরইএস’র চেয়ারম্যান শামীমুল হক শামীম, সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও উপপরিচালক (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) স্বপন কুমার হালদার , জিআরইএস’র মহাসচিব রাহাত আলম, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক এসএম মাহবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের প্রমূখ।
বক্তারা বলেন, দক্ষ ও যোগ্য মানবশক্তি যে কোন উন্নত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সে ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বিশেষ করে ড্রাইভিং ও কম্পিউটার শিক্ষার মাধ্যমে অনগ্রসর, বেকার, দরিদ্র, পিছিয়ে পড়া সম্প্রদায় আত্বউন্নয়নসহ নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে সক্ষম হবেন। সমাজের বুকে নিজের নতুন কর্ম পরিচয় নিশ্চিত করা যাবে।
জেলার ৭ উপজেলায় এই প্রকল্পের মাধ্যমে কম্পিউটার বিভাগে ৪১টি ব্যাচে মোট ১২’শ ৩০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ড্রাইভিং এ ৪’শ ৮০ জনকে ২৪টি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হবে। কম্পিউটারে ৩০ জন ও ড্রাইভিংএ ২০ জন করে প্রতিটি ব্যাচ ২১ দিন করে প্রশিক্ষণ গ্রহণ করবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত