বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০৫
৬৭৪
সনাক্ত করাতে ডিএনএ পরীক্ষা করা হবে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার রাজাপুর ইউনিয়নের দূর্গম ভোলার চর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাটা হাত উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ ওই কাটা হাত উদ্ধার করেছে। তবে ওই কাটা হাতটি কার তা এখনো পুলিশ সনাক্ত করতে পারেনি। ধারনা করা হচ্ছে গত ২৩ নবেম্বর ভোলায় চর দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত ও ২ জন নিখোঁজ হয়। উদ্ধার করা হাতটি নিখোঁজ কোন ব্যক্তির হতে পারে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলার চরের প্রায় ২০০ একর জমির দখল ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ওহাব আলী মেম্বার গ্রæপ ও রাসেল খান গ্রæপের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় অভিযোগ দেয়া হলে ২৩ নভেম্বর সোমবার সকালে দু’ পক্ষের উপস্থিতিতে পুলিশ সরেজমিনে তদন্ত করার জন্য যায়। এ সময় উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়ে পুলিশ চলে আসেন। পুলিশ আসার প্রায় ১ ঘন্টা পর বিকালে রাসেল খান ও ওহাব আলী গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
রাজাপুরের ওহাব আলী জানান, চর থেকে পুলিশ আসার পর রাসেল খান গ্রæপ অর্তকিতভাবে হামলা চালায়। এসময় তাদের ৬ জনকে কুপিয়ে মারাত্নক ভাবে জখম করা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বরিশাল প্রেরণ করা হয়েছে। এছাড়া রাকিব ও শেখ ফরিদ নামে ২ জনকে কুপিয়ে জখম করা হয়। কিন্তু তারা নিখোঁজ রয়েছে বলে তিনি দাবী করেন।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ওই ঘটনায় ওহাব আলীর পক্ষ থেকে ২জন অপহরন করা হয়েছে মর্মে মামলা করা হয়। সেই মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করা হয়। এদিকে রবিবার বিকালে স্থানীয়রা ভোলার চরে একটি কাটা হাত পড়ে থাকতে দেখলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে সন্ধ্যায় নিয়ে আসে। নিখোঁজ ব্যাক্তিদের সাথে ওই উদ্ধার করা কাটা হাতের ডিএনএ পরীক্ষা করা হবে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক