অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে জমিয়তুল মোদাররেসীনের সাধারণ সভা


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৩৮

remove_red_eye

৭৫৫



এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কারামাতিয়া কামিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুিষ্ঠত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা জমিয়তুল মোদাররেসীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা মো. আহমদ উল্লাহ। সম্মেলনে জমিয়তুল মোদাররেসীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মঈনুদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. ছিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক মো. কামরুজ্জামান, প্রভাষক মুহাম্মদ মামুন আলম,মো. আবদুস ছোবহান, মো. ছালাহ উদ্দিন, মো. সিহাব উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মো.আইয়ুব আলী, মো.নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় চরফ্যাশন উপজেলা জমিয়তুল মোদাররেসীন এর বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করে চরফ্যাশন উপজেলার চলমান কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেন মাওলানা মো. ছিদ্দিক। এসময় প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেক শিক্ষকদের উত্থাপিত দাবী বিবেচনায় এনে নতুন কমিটি গঠনে অঙ্গীকার করেন।