অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় তোফায়েল আহমেদের মায়ের মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:৪৭

remove_red_eye

৮৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মা’ ফাতেমা খানমের ১৪ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে পালিত হয়েছে। ভোলার ক্রোড়ালিয়া গ্রামের বাড়ির সামনের জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও কোরআন খতম ও  মরহুমার কবর জিয়ারত করা হয়। ২০০৬ সালে ফাতেমা খানম বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। এদিকে শুক্রবার অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশপাশি উপস্থিত ছিলেন,  ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম ,  উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা আইনজীবী সমিতির সম্পাদক নুরুল আমিন নুরনবী, প্রেসক্লাব সভাপতি এম, হাবিবুর রহমান, সিনিয়র আইনজীবী পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভুসহ  বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।
 করোনাকালীন পরিস্থিতির কারনে তোফায়েল আহমেদ উপস্থিত থাকতে পারেন নি। তিনি তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মা ভক্ত তোফায়েল আহমেদ তার মায়ের নামে জেলার উপশহর বাংলাবাজারে গড়ে তোলেন ফাতেমা খানম কমপ্লেক্স। সেখানে স্থাপিত হয়েছে মায়ের নামে ফাতেমা খানম ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়,  মা ও শিশু কল্যান হাসপাতাল ,  সরকারি শিশু পরিবার, জামে মসজিদ, বৃদ্ধাশ্রম , মেডিকেল কলেজসহ স্বাধীনতা জাদুুঘর । এদিকে করোনাকালীন পরিস্থিতির জন্য  স্বাস্থ্যবিধি মেনে  দোয়া অনুষ্ঠানের পর দুপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...