বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০৭
৮৫০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কামিল ( মাস্টার্স) পরীক্ষা দেয়া নব-বিবাহিত স্ত্রীকে চুল কেটে নির্যাতন করার অভিযোগ ওঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বোরহানউদ্দিনে হেলিপ্যাড এলাকায় স্বামীর ভাড়া বাসায়। মঙ্গলবার বিকালে নির্যাতনের এক পর্যায়ে ওই নারী ( খাদিজা বেগম) স্বামীর বাসা থেকে পালিয়ে দৌলতখান উপজেলার চরপাতায় নিজ বাড়িতে চলে আসেন। আজ বুধবার সকালে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করতে নির্যাতনের শিকার ওই নারীকে দৌলতখান থানায় নিয়ে যান। বিকালে ঘটনা স্থল বোরহানউদ্দিন থানায় তাকে পাঠানো হলেও সন্ধ্যায় এ রির্পোট লেখার সময় পর্যন্ত কোন মামলা হয়নি। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামের শাস্তিদাবি করেছেন পরিবারের সদস্য পাশপাশি স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী,এলাকার ইউপি মেম্বার আব্দুল অদুদ ও মেয়ের চাচা মোঃ খয়ের সাংবাদিকদের জানান, পিতা মারা যাওয়ার পর খাদিজাকে তারাই লালন পালন করে গত ১৪ এপ্রিল বোরহানউদ্দিন দারুস সুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষক সইফুলের সঙ্গে বিয়ে দেন। খাদিজা এ বছর কামিল পরীক্ষা দেন। কিন্তু সাইফুলের সাথে অন্য এক নারীর পরোকিয়া থাকায় বিয়ের পর থেকেই খাদিজাকে নির্যাতন করে আসছে। দুই দিন আগে মাথার চুল কেটে দিয়ে তা আগুনে পুড়িয়ে দিয়ে উল্লাস করে। একথা গোপন রাখার জন্য চাপ দেয়। যদি এসব বাপের বাড়ির কেউ জানে তা হলে কেটে নদী ভাসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়। খাদিজা জানান, তার শুধু চুলই কাটেনি। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন করে। স্বজনরা জানান, নির্যাতনের এক পর্যায়ে ভাড়াটে বাসার লোকজনের সহায়তায় পালিয়ে খাদিজা তার পিতার বাড়ি গেলে ঘটনাটি জানাজানি হয়।
এদিকে অভিযুক্ত সাইফুল ইসলামের পিতা তৈয়বুর রহমান সাংবাদিকদের জানান, তার ছেলে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতো। সে যে কাজ করেছে তার বিচার হওয়া প্রয়োজন। এদিকে ছেলের পরামর্শে তিনি পুত্রবধুকে ফিরিয়ে নিতে চরপাতায় গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি।
এদিকে ঘটনা স্থল বোরহানউদ্দিন উপজেলায় হওয়ায় বুধবার বিকালে ওই নির্যাতনের শিকার গৃহবধূকে দৌলতখান থেকে বোরহানউদ্দিন থানায় পাঠানো হয় বলে জানান দৌলতখান থানার ওসি
বজলার রহমান ।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূ থানায় গিয়েছেন। তবে এখনো কোন মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত