বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০৫
১২৯২
১৪ জনের পদ থেকে অব্যাহতি আবেদন
বাংলার কন্ঠ প্রতিবেদক: সংগঠন পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ভোলার ৬ ছাত্রদল নেতার পদ স্থগিত ও দুইজনকে বহিস্কার করা হয়েছে। গত ২১ ডিসেম্বর রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের সাক্ষরিত দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। অপরদিকে সঠিক মূল্যায়ন না পাওয়ায় ভোলা পৌরসভা, সদর উপজেলা ও ভোলা সরকারি কলেজ ছাত্রদলের ১৪ নেতা দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছেন অব্যাহতি নেওয়া ওই ছাত্রদল নেতারা।
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ভোলার ৬ ছাত্রদল নেতার পদ স্থগিত ও দুইজনকে বহিস্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিকে বলা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল রহমান খোকন ওসাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
এতে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শাখাওয়াত হোসেন শাকিল ও মাফুজুর রহমান বাপ্পি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম ও সাইক ইশতিয়াক পিয়াস। সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ জানে আলম আকাশ ও সদস্য ইভান সিকদারের পদ স্থগিত ঘোষনা করা হয়। এছাড়া ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ রুবেল ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।
অপরদিকে দলের কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় ভোলা পৌরসভা, সদর উপজেলা ও ভোলা সরকারি কলেজ ছাত্রদলের ১৪ নেতাকর্মী দল থেকে অব্যাহতি নিয়েছেন।
অব্যাহতি নেওয়া নেতৃবৃন্দরা হলেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শাখাওয়াত হোসেন শাকিল, মোঃ নুরুল ইসলাম বাপ্পি, মাফুজুর রহমান বাপ্পি ও সদস্য মোঃ শামিম। এছাড়া ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম, সাইক ইশতিয়াক পিয়াস ও সদস্য মোঃ ইয়ামিন। অন্যদিকে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জানে আলম আকাশ, যুগ্ম আহবায়ক মোঃ জুবায়ের হোসেন সাব্বির, সদস্য ইভান সিকদার, আরাফাত রহমান জিকু, মাকসুদ ফারহান, মোঃ রায়হান।
১৪ ছাত্রদল নেতার অভ্যহতি চেয়ে আবেদনের ব্যাপারে কোন তথ্য জানা নেই বলেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি মোঃ নূরে আলম। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ জনের পদ স্থগিত ও দুই জনকে দলের পদ থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত