অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ভাঙা হাত কাঁধে ঝুলিয়ে ন্যায় বিচারের দাবিতে কোর্টের বারান্দায় শিশু তায়েবা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২০ সকাল ০৯:০৪

remove_red_eye

৬৯৫

আকতারুল ইসলাম আকাশ: প্রতিপক্ষের হামলায় হাত ভেঙে গেলে ভাঙা হাত কাঁধে ঝুলিয়ে ন্যায় বিচারের দাবিতে ভোলা কোর্টে এসেছেন ৮ বছরের শিশু কন্যা তায়েবা।

১৬ ডিসেম্বর বিকালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ হামলা চালায় শিশু তায়েবা ও তার পরিবারের উপর।

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনায় শিশু তায়েবার মা রুমা বেগম ১৮ ডিসেম্বর বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলার প্রধান আসামি হাসনাহেনা রুবিসহ উল্লেখিত ৬ জন ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪২/২০।  

পুলিশ মামলার প্রধান আসামি হাসনাহেনা রুবিকে ১৯ ডিসেম্বর বিকালে আটক করে জেলহাজতে প্রেরণ করেছেন। রুবি ওই গ্রামের ইরাক প্রবাসী আজাদের স্ত্রী। 

মামলার অন্যান্য আসামিরা হলেন, ২। ওই গ্রামের মৃত আবু ছালেহের ছেলে মাইনুদ্দিন (৪২), মৃত ইউছুফের ছেলে সিরাজুল ইসলাম (৫৫), মৃত আবু ছালেহের ছেলে ওমর ফারুক (৫৬), মৃত শাহে আলমের ছেলে মোশারেফ হোসেন (৩৮) ও মাইনুদ্দিনের স্ত্রী জোসনা (৩৬) বেগম।

মামলার বিবরণে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর বিকালে শিশু তায়েবা তাদের নিজ উঠানে খেলাধুলা করছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে রুবি তাকে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে তাঁর ডান হাত মুচড়ে ভেঙে পেলে। শিশু তায়েবার মা ডাক চিৎকার শুনে তায়েবাকে রক্ষা করতে এগিয়ে আসলে ২ ও ৩ নম্বর আসামি তায়েবার মায়ের পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে তাকে শ্লীলতাহানি করে। এসময় ৪ নম্বর আসামি বাদীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ৫ ও ৬ নম্বর আসামি বাদীর বসত ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

এদিকে আহত তায়েবা ভোলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে সোমবার সকালে ভোলা কোর্টে এসেছেন। আদালত রুবির জামিন নামঞ্জুর করে তা ২৭ ডিসেম্বর শুনানির দিন ধার্য্য করেন। আর অন্যান্য আসামিরা কোর্টে হাজির হলে আদালত তাদেরকে আগাম জামিনের রায় দেয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...