অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় স্বেচ্ছাসেবক দলের সভায় দু'গ্রুপের সংঘর্ষ, আহত-১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৭

remove_red_eye

৬৮১

অচিন্ত্য মজুমদার : ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চলাকালে চরফ্যাশন উপজেলা বিএনপির আলম-নয়ন গ্রুপের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সেখান থেকে ৮ জনকে আটক করে। 
 
ঘটনার প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের উপস্থিতে তৃনমূলকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক  নুরুল ইসলাম নয়ন সমর্থিত চরফ্যাশন সেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন দলবল নিয়ে নয়নের পক্ষে শ্লোগান দিয়ে প্রবেশ করতে গেলে সভাস্থলে আগ থেকে অবস্থানকারী ভোলা-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের সমর্থিত সাইদুজ্জমান গ্রুপ বাঁধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া খেয়ে বেশ কয়েকজন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সেখান থেকে সন্দেহভাজন ৮ জনকে আটক করে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়। 
 
নাজিমউদ্দিন আলম সমর্থিত গ্রুপের সাইদুজ্জামান জানান, নয়ন গ্রুপ বহিরাগতম সন্ত্রাসীদের নিয়ে সভাস্থলে অতর্কিত প্রবেশ করে হামলা চালায়। এতে তাদের ৮ জন নেতা-কর্মী আহত হন। 
 
অপরদিকে নয়ন গ্রুপের সমর্থিত বাহার অবশ্য তাদের উপর আলম গ্রুপ হামলা করেছে বলে দাবি করেন। এ ঘটনায় তাদের দুজন কর্মী আহত হয়েছে বলেও তিনি জানান। 
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন জানান, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এমন ঘটনা তাদের জন্য অনাকাঙ্খিত ছিল।  ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৮ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 
 
এদিকে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের সেলিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থাকার পাশপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজাহারুল হক মুকুল, কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ফজলে কবির জুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ অন্যান্যরা। 

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...