বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ রাত ১০:১০
৮৩১
হাসনাইন আহমেদমুন্না : জেলার বোরহানউদ্দিন উপজেলায় ৪ তলা বিশিষ্ট দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় এমপি আলী আজম মুকুল ভবন দুটির উদ্বোধন করেন। এগুলো হলো হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় ভবন ও ভৈরবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ভবন।
নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন শির্ষক প্রকল্পের আওতায় ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন দুটি বাস্তবায়নে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করে।
এখানে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সরকার নিরলশ কাজ করে যাচ্ছে। যেখানে একসময় সাধারণ পরিবেশে টিনের ঘরে পাঠদান করা হতো। সেখানে সরকার অত্যাধুনিক ডিজাইনে মনোরোম পরিবেশে ৪তলা বিশিষ্ট ভবন করে দিয়েছে। নতুন এ দুটি একাডেমিক ভবনে বিভিন্ন সুজোগ সুবিধা থাকায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণে বাড়তি উৎসাহ পাবে এবং লেখাপড়ার মান বৃদ্ধি পাবে।
এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য আলী আজম মুকুল উপজেলার হাসাননগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সমম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত