অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চর কুকরিকে মূল ভূ-খন্ড চরফ্যাশনের সাথে সংযুক্ত করতে নদী পরিদর্শন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৭০০

চরফ্যাশন  প্রতিনিধি :  বিচ্ছিন্ন চর কুকরি-মুকরিকে মূল ভূ-খন্ড ভোলার চরফ্যাশনের সঙ্গে ক্রসড্যাম নির্মাণের মাধ্যমে সংযুক্ত রপ্তানীযোগ্য স্বাদু পানির রিজার্ভার সৃষ্টিসহ ভূমি পুনরুদ্ধারে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনা পরিদর্শণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন উপজেলার দৃষ্টি নন্দন প্রাকৃতিক পরিবেশ মন্ডিত পর্যটন এলাকা চর-কুকরি সংলগ্ন মেঘনা ও তেতুলিয়া নদীর এ মোহনা পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সমুদ্র সম্পদে অপার সম্ভাবনাময়। মেঘনা নদীর মোহনায় চর কুকরি-মুকরি অবস্থিত। এখানকার মনোরম পরিবেশ ও সমুদ্রের নির্মল বায়ু ,সুন্দরবনের মতো দেখতে উপকূলীয় সবুজ বেষ্টনী। যা পর্যটন স্পট হিসেবে সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ভোলার মূল ভূ-খন্ডের সাথে চর কুকরি-মুকরিকে যুক্ত এবং মোহনায় রিজার্ভার তৈরী করে স্বাদু পানি সংরক্ষণ ও রপ্তানী করা সম্ভব। এ প্রকল্পটির পর্যালচনা চলমান। আমরা খুব শীঘ্রই একটি মহাপরিকল্পনা গ্রহণ করব। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে চর কুকরি-মুকরি দেশের অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিনত হবে। এছাড়াও চরাঞ্চলবাসীর যোগাযোগ ব্যবস্থারও আমুল পরিবর্তন আসবে। পরে জেলে ট্রলারসহ আমদানী রপ্তানীতে নৌ-চলাচল ও কৃষি উন্নয়নে সেচ সুবিধার কল্পে কুকরি-মুকরির খাল সমূহ পুনঃখননে প্রস্তাবনা প্রেরণের নির্দেশ দেন।

এদিকে চরফ্যাশন উপজেলার সর্বদক্ষিনের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ঢালচর এর ভাঙ্গন কবলিত স্থান ও তারুয়া সী-বীচ পরিদর্শন করেন তিনি। ঢালচর ইউনিয়নের উত্তর মাথায় সিসি ব্লক ও জিও-ব্যাগ ফেলে মেঘনার ভয়াল থাবা হয়ে রক্ষা এবং ঘুর্ণিঝড়,  জলোচ্ছ্বাস হতে পরিত্রানে ঢালচর ইউনিয়ন এর চারদিকে বেড়ীবাঁধ নির্মাণসহ দ্রæত একটি প্রকল্প  প্রস্তাবনা দাখিলের জন্যেও পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ কে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.এম. আমিনুল হক,সাবেক অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেনসহ ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন  ও সালাম হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ এবং জন সাধারণ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...