বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ সকাল ১১:৩৯
৬৭০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছে, বাংলাদেশের মানুষের মুখে যখন হাসি,বাংলাদেশ যখন আর্ন্তজাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল । সেই সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়েছে ভাস্কর্যকে সামনে নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। এ ভার্স্কযের ব্যাপার নিয়ে কোন আপোস নেই। যতো দিন বাংলাদেশ থাকবে ,বাংলার মানুষ থাকবে তত দিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মনি কোঠায় থাকবে। বঙ্গবন্ধুর ভার্স্কয হবেই। এটাকে কেউ বাধা গ্রস্ত করতে পারবে না।
বুধবার বেলা ১২ টায় ভোলা বাংলা স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামীলীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন,আমরা ধর্মভিরু। কিন্তু ধর্মঅন্ধ নয়। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমরা মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ্য এক হয়ে যুদ্ধ করেছি। এক সাথে ¯েøাগান দিয়েছি। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ্য করেছি। জয় বাংলা ¯েøাগান দিয়ে আমরা পাকিস্তানি সেনা বাহিনীকে মোকাবেলা করেছি।
ভোলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ,এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: শাহে আলম,পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতীকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত