অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

কুঞ্জের হাটে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ রাত ১২:১৩

remove_red_eye

৭৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ হাওলাদার (৩৫) উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোস গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আজাদ সকালে তার নিজের নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদের কার্নিশের ঢালাইয়ের কাঠামোর ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে তিনি কাঠামো ভেঙে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়। নিহত আজাদ গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...