অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ৬ ব্যারেল চোরাই তেল উদ্ধার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২০ রাত ০৯:৫৮

remove_red_eye

৭৭৬

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে আলোচিত চোরাই তেল ব্যবসায় হানা দিয়েছে থানা পুলিশ। এ সময় ছয়টি ব্যারেলে থাকা ১২শ লিটার চোরাই তেল জব্দ করা হয়। রোববার বিকালে দৌলতখান থানার ওসি বজলার রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ রাধাভল্লব মাছঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে এ তেল জব্দ করেন। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত তেল স্থানীয় মনিরের বলে জানান স্থানীয়রা। দীর্ঘদিন ধরে উপজেলার কয়েকটি সংঘবদ্ধ চক্র মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় তেলবাহী জাহাজ থেকে তেল নামিয়ে চোরাই পথে এ তেল বিক্রি করে আসছে বলে জানা যায়। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান রাধাভল্লব মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি বড় ব্যারেলে ভর্তি ১২শ লিটার তেল জব্দ করা হয়। অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি। জব্দ করা তেল থানায় নিয়ে আসা হয়েছে। পরর্বতীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...