অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহন উপজেলা চেয়ারম্যানকে হয়রানি করতে মিথ্যা মামলা দেয়ার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৭১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা অভিযোগ ওঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম নজরুল ইসলামের বিরুদ্ধে । উপজেলা নির্বাচনে অধ্যক্ষ নজরুল তার পরাজয় মেনে নিতে না পেরেই এমন মামলা করছে। শুধু গিয়াস উদ্দিনই নয় বহু মানুষের বিরুদ্ধে তিনি হয়রানি মূলক মামলা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এমন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, লালমোহন আওয়ামীলীগের সাবেক সভাপতি  নজরুল ইসলাম নির্বাচনে পরাজিত হওয়ার পর একের পর এক মামলা করে বেড়াচ্ছেন। এ গত ১০ বছরে তিনি বহু মানুষের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছেন। কোনটির তিনি নিজেই বাদি। আবার তার নির্দেশে অন্যদের দিয়ে করোনো হচ্ছে। এমন মামলার রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত পরিবার।  বর্তমানে তিনি মামলাবাজ নজরুল নামে পরিচিত। যা ইতিহাসে নজির বিহীন।  স্বাধীনতা যুদ্ধের সন্মুখ যোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, বিজয়ের মাসে তার বিরুদ্ধে মামলা করে নজরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছেন। অধ্যক্ষ গিয়াসের বিরুদ্ধে সর্বশেষ ৬ ডিসেম্বর দুর্নীতির অভিযোগ এনে জজকোর্টে স্পেশাল ট্রাইবুনালে  মামলা করেন তিনি। এই মামলার কোন প্রমান পত্র না থাকলেও নজরুল ইসলাম হয়রানী করতে একের পর এক মামলা করে যাচ্ছেন। ইতি পূর্বে তার বিরুদ্ধে নজরুল আরো ২টি মামলা করেন। তার একটি খারিজ হয়ে যায়। গিয়াস আরো জানান, তার এই মামলা থেকে রক্ষা পান নি ইউএনওসহ সরকারি কর্মকর্তারাও। ৩ জন উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মামলা করে ছিলেন এই নজরুল ইসলাম। যদিও এসব  মামলা শেষ পর্যন্ত মিথ্যা বলে প্রমানিত হয়। একেএম নজরুল ইসলাম এক সময় লালমোহন শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ছিলেন। ওই কলেজ থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়ে ছিল। তিনি বিএনপি সরকারের সমায় বিএনপি সভাপতি , এরশাদ সরকারের সময় জাতীয় পার্টির সভাপতি হয়ে ছিলেন। আবার আওয়ামী লীগ আমলেও ইতিপূর্বে সভাপতি হয়ে সুবিধা ভোগ করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে  বিএনপি’র উপর ভর করে নির্বাচন করে পরাজিত হন। মানুষকে হয়রানী করা, সুনাম বিনষ্ট করা, মামলা দিয়ে সুবিধা আদায় করাই হচ্ছে তার উদ্দেশ্য। এই নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দাবি জানান  উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
 এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সভাপতি আবু তাহের, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম ।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...