বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৪
৭৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা অভিযোগ ওঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম নজরুল ইসলামের বিরুদ্ধে । উপজেলা নির্বাচনে অধ্যক্ষ নজরুল তার পরাজয় মেনে নিতে না পেরেই এমন মামলা করছে। শুধু গিয়াস উদ্দিনই নয় বহু মানুষের বিরুদ্ধে তিনি হয়রানি মূলক মামলা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এমন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, লালমোহন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নির্বাচনে পরাজিত হওয়ার পর একের পর এক মামলা করে বেড়াচ্ছেন। এ গত ১০ বছরে তিনি বহু মানুষের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছেন। কোনটির তিনি নিজেই বাদি। আবার তার নির্দেশে অন্যদের দিয়ে করোনো হচ্ছে। এমন মামলার রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত পরিবার। বর্তমানে তিনি মামলাবাজ নজরুল নামে পরিচিত। যা ইতিহাসে নজির বিহীন। স্বাধীনতা যুদ্ধের সন্মুখ যোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, বিজয়ের মাসে তার বিরুদ্ধে মামলা করে নজরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছেন। অধ্যক্ষ গিয়াসের বিরুদ্ধে সর্বশেষ ৬ ডিসেম্বর দুর্নীতির অভিযোগ এনে জজকোর্টে স্পেশাল ট্রাইবুনালে মামলা করেন তিনি। এই মামলার কোন প্রমান পত্র না থাকলেও নজরুল ইসলাম হয়রানী করতে একের পর এক মামলা করে যাচ্ছেন। ইতি পূর্বে তার বিরুদ্ধে নজরুল আরো ২টি মামলা করেন। তার একটি খারিজ হয়ে যায়। গিয়াস আরো জানান, তার এই মামলা থেকে রক্ষা পান নি ইউএনওসহ সরকারি কর্মকর্তারাও। ৩ জন উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মামলা করে ছিলেন এই নজরুল ইসলাম। যদিও এসব মামলা শেষ পর্যন্ত মিথ্যা বলে প্রমানিত হয়। একেএম নজরুল ইসলাম এক সময় লালমোহন শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ছিলেন। ওই কলেজ থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়ে ছিল। তিনি বিএনপি সরকারের সমায় বিএনপি সভাপতি , এরশাদ সরকারের সময় জাতীয় পার্টির সভাপতি হয়ে ছিলেন। আবার আওয়ামী লীগ আমলেও ইতিপূর্বে সভাপতি হয়ে সুবিধা ভোগ করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে বিএনপি’র উপর ভর করে নির্বাচন করে পরাজিত হন। মানুষকে হয়রানী করা, সুনাম বিনষ্ট করা, মামলা দিয়ে সুবিধা আদায় করাই হচ্ছে তার উদ্দেশ্য। এই নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দাবি জানান উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সভাপতি আবু তাহের, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম ।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত