অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩

ভোলা জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ’র নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২০ রাত ১১:০৪

remove_red_eye

৭৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলা প্রশাসক মোহাঃ মাসুদ আলম ছিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় শিশু সংগঠন ‘ন্যাশনাল চিলন্ড্রেন’স টাস্কফোর্স’ (এনসিটিএফ) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ন্যাশনাল চিলন্ড্রেন’স টাস্কফোর্স’ (এনসিটিএফ) এর সভাপতি শাফায়েত হোসেন সিয়াম এর নেতৃত্বে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, (এনসিটিএফ) এর নবনির্বাচিত সহ-সভাপতি নুসরাত জাহান অহনা, সাধারন সম্পাদক আবুল হাসনাত রাফসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সূচনা, সাংগঠনিক সম্পাদক রাশিদ আবিদ ইফতি, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) অর্ক হক, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) তাসনিম আজিজ রিমি, শিশু সাংবাদিক (ছেলে) দিগন্ত, শিশু সাংবাদিক (মেয়ে) অধরা, শিশু গবেষক (মেয়ে) জান্নাতুল মাওয়া, শিশু গবেষক (ছেলে) আমানউল্লাহ  রাব্বি।
এসময় জেলা প্রশাসক মোহাঃ মাসুদ আলম ছিদ্দিক এনসিটিএফ’র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ন্যাশনাল চিলন্ড্রেন’স টাস্কফোর্স’ শিশুদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে আসছে। তোমরা যারা নির্বাচিত হয়েছে তারা সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত, অবহেলিত শিশুদের নিয়ে কাজ করবে। কোন কাজে যদি আমাকে প্রয়োজন হয় তাহলে সংকোচিত না হয়ে জানাবে। আমি তোমাদের ভালো কাজে সবসময় পাশে থাকবো।

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

আরও...