বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২০ রাত ১০:২৩
৬৩৪
অচিন্ত্য মজুমদার : ভোলায় আসন্ন আদমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তি দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন কমিটি।
শনিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দে'র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা বিডিইআরএম এর সভাপতি চন্দ্র মোহন ছিডু, সহ-সভাপতি শম্ভু লাল সেলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ভানু লাল ভক্ত, সদর উপজেলা বিডিইআরএম এর সভাপতি রনজীত বেপারী, সাধারণ সম্পাদক গোপাল রবিদাস প্রমুখ। এসময় বক্তারা বলেন, সঠিক তথ্য-উপাত্ত¡ ছাড়া এই জনগোষ্ঠী জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। সেই বিবেচনায় আদমশুমারী-২০২১ একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে।এই আদমশুমারীতে দলিত জনগোষ্ঠীকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা খুবই জরুরি। দলিতদের আলাদা তথ্য থাকলে সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে এবং এসডিজি'র "কাউকে পিছিয়ে রাখা যাবে না" এই নীতি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। এসময় তারা আদমশুমারী ২০২১-এ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভূক্ত করা। দলিত জনগোষ্ঠীর জন্য এসডিজিথর আলোকে একটি জাতীয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর স¤প্রদায়ভিত্তিক তথ্য সরকারিভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা এবং প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন প্রনয়ণসহ একাধিক দাবি জানানো হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত