অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ভোলায় যুবলীগের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২০ রাত ০৯:৫৩

remove_red_eye

৭৫৮

অচিন্ত্য মজুমদার : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।  শনিবার রাত সাড়ে ৮টায় শহরের নতুন বাজার পৌরসভার সামনে থেকে জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সাধারণ স¤পাদক পৌর কাউন্সিলর মোঃ শাহে আলম, পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ স¤পাদক শাহাবুদ্দিন লিটন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মিয়াজী, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান,  হিন্দু-বৈদ্ধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় বক্তরা বলেন, পৃথিবীর সব মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে একটি কুচক্রী মহল দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে। এসময় বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...