তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২০ রাত ০৮:৪৫
৭৭৭
স্বজনদের মাঝে উত্তেজনা
তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা বিষ পানের রোগীকে চিকিৎসা সেবা না দিয়ে ফেরৎ পাঠিয়েছেন ডাঃ ফারহান নাসিম। পরে স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে ওই রোগীকে ৬০ কিঃমিঃ দুরে ভোলা সদরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ নিয়ে রোগীর স্বজনদের মাঝে উত্তেজনা বিরাজ করেছে।
রোগীর স্বজন ইউপি সদস্য হেলালউদ্দিন জানান, বুধবার সকালে পারিবারিক কলহের জেরধরে চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী কানন বেগম (৩০) বিষ পান করে। দ্রæত তাকে তজুমদ্দিন হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। ডিউটিরত ডাঃ ফারহান নাসিম বাসায় অবস্থান করছিলেন। আমরা এবং হাসপাতালের স্টাফরা তাকে জানানোর পরও প্রায় এক ঘন্টা পর বাসা থেকে তিনি না এসে রোগীকে ভোলায় নিয়ে যেতে বলেন। পরে আমরা নিরুপায় হয়ে এ্যাম্বুলেন্স ডেকে রোগীকে ভোলা নিয়ে যাই। চিকিৎসা সেবা না দিয়ে রোগী ফেরৎ পাঠানোর বিষয়ে ডাঃ ফারহান নাসিমের কাছে জানতে চাইলে তিনি অফিস সময় ব্যতীত কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। উপজলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোহেল কবিরের কাছে জানতে চাইলে দুঃখ প্রকাশ করে বলেন, এ সময় ডাঃ ফারহান নাসিম জরুরী বিভাগের দায়িত্বরত ছিলেন। এ নিয়ে রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। ভোলা সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম জানান, বিষয়টি আমি অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত