বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৯
৭৭৮
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে দুই হোটেল মালিককে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল হোটেলে রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দৌলতখান পৌর শহরের উত্তর ও দক্ষিণ মাথায় ভোলা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ঘন্টাব্যাপি অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় মেয়াদউত্তীর্ণ মালামাল রাখার দায়ে নুর হোটেল মালিককে ৫ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বিসমিল্লাহ হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোলা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতখান পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করে দুই হোটেল মালিককে মূল্য তালিকা প্রদর্শণ না করায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল হোটেলে রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতনতা মূলক মাইকিং সহ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত