অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২০ রাত ১০:৪৬

remove_red_eye

৮৭৮

দাম কমতে শুরু  করায় স্বস্তি ফিড়েছে ক্রেতাদের

শহীদুল ইসলাম সাগর, ইলিশা :  ভোলায় শীতকালিন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। এতে করে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে নতুন আলুর দাম অনেক বেশী।
ভোলার প্রধান কাঁচা বাজার ও পরানগঞ্জসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শীতকালিন নানা সবজির সমারহ প্রতিটি বাজারে। দোকানীরা নানা ধরনে সবজি তাদের দোকানে থরে থরে সাজিয়ে রেখেছে। বিক্রেতারা জানান, সরবরাহ বেশী হওয়ায়র কারণে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ আগে ফুলকপি বিক্রি হয়েছিলো ৭০ টাকা। আর এখন  ফুলকপি ২৫/৩০ টাকা বিক্রি হচ্ছে । ২০০ টাকার কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা। ৭০ টাকার মুলা ১৫ টাকা। ৬০ টাকার বাঁধাকপি ৩০/৪০ টাকা। লাউ ৭০-৮০ টাকার লাউ ৪৫-৫০ টাকা। ৬০ টাকার শিম ৩০-৩৫ টাকা। ৮০ টাকার বরবটি ৪০ টাকা। ৫০ টাকার কোমর ৩০ টাকা। ৪০ টাকার পেঁপে ২৫ টাকা। ৫০ টাকার শষা ২৫/৩০ টাকা। ৮০ টাকার করলা ৫০ টাকা। ৬০ টাকার বেগুন ২৫ টাকা। ১২০ টাকার ধনিয়া পাতা ৫০ টাকা। ১৫০ টাকার আদা ৮০ টাকা। ১০০ টাকার পেঁয়াজ ৬০/৬৫ টাকা। তবে কমেনি আলুর দাম । প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪২-৪৩ টাকায়। এছাড়া বাজারে এখনো ব্যাপক হারে নতুন আলু উঠেনি। পরানগঞ্চ বাজারে  নতুন আলু ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশী থাকায় জলপই ৫০ টকা থেকে কমে২৫/৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ভোলা সদর কাঁচা বাজারে বাজার করতে আসা একাধিক ক্রেতারা বলেন, সবজির দাম কম হওয়ায় বাজার করে অনেক আনন্দ বোধ করছি। পরানগঞ্জে  বাজার করতে আসা একজন ক্রেতা জানান, শীতের শুরুতে সবজির দাম বেশি থাকায় টাকা থাকলে ইচ্ছে মত কিনতে পারিনি, এখন অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার কিনে বাড়ি যাচ্ছি।
এ ব্যাপারে ভোলা কাঁচাবাজারের ব্যবসায়ী নুরুদ্দিন বলেন, শীতের প্রথম দিকে সবজির যে দাম ছিলো তার তুলনায় বর্তমানে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে সকল ধরনের শাক-সবজি। পরানগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো: নাজিম বলেন, বর্তমানে শাক-সবজির যে দাম তাতে আমরাও বিক্রি করে মজা পাচ্ছি, ক্রেতারাও কিনে আনন্দ বোধ করছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...