বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২০ রাত ১০:২৫
৮০৬
হাসনাইন আহমেদ মুন্না : ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ উপলক্ষে জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার বেলা ১১ টায় মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় এমপি আলী আজম মুকুল।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজনে ছিলো উপজেলা প্রশাসন। মেলায় মোট ১৪টি স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।
এখানে সংসদ সদস্য মুকুল বলেন, বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তির সময়। আমাদের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে বিজ্ঞান। তাই আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। কুসংস্কার, অজ্ঞতা ঝেড়ে ফেলে বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে হবে। মেলায় আগত ক্ষুদে বিজ্ঞানীরা একসময় সারা পৃথিবী জয় করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জসিমউদ্দিন হায়দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ প্রমূখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত