অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৯ রাত ০৮:২৯

remove_red_eye

৮২২

জুয়েল সাহা || ভোলায় ফন্সিডিল বিক্রি করার সময় ফেন্সিডিলসহ হাসিনা জেসমিন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হাসিনা জেসমিন ভোলার সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আফসার উদ্দিনের স্ত্রী ও ভোলা মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী বলে নিশ্চিত করেন ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আরমান হোসেন। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাসীয়া এলাকায় ফরিদ মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আরমান হোসেন ও এএসআই নুরুজ্জামান অভিযান চালিয়ে পশ্চিম ইলিশার পাঙ্গাসীয়া এলাকায় ফরিদ মেম্বারের বাড়ির সামনে ফেন্সিডিল বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বর্ডি ও একটি স্কুল ব্যাগ থেকে ৪৬ পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে ফেনন্সিডিল বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়। তিনি আরো জানান, সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।