অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সাংবাদিক আফসার উদ্দিন বাবুল আর্দশবান মানুষ ছিলেন : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২০ রাত ১০:৩১

remove_red_eye

৭৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রয়াত সাংবাদিক, শিল্পী , শিক্ষক ও রাজনীতিবিদ আফসার উদ্দিন বাবুলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা দুপুরে ভোলা প্রেসক্লাবের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ টেলিকনফারেন্সে আফসার উদ্দিন বাবুলের স্মৃতিচারণ করেন।  তোফায়েল আহমেদ বলেন, সাংবাদিক আফসার উদ্দিন বাবুল নিষ্ঠাবান সৎ আর্দশবান বিনয়ী ভাল মানুষ ছিলেন। তিনি সাংস্কৃতিক জগতেরও উৎজল নক্ষত্র এ ছিলেন। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার নাম স্বার্ণঅক্ষরে লেখা থাকবে।
ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মোশারফ হোসেন । প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপুর সঞ্চালনায়  এছাড়াও বক্তব্য রাখেন পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি  ও বিটিভির সাংবাদিক আবু তাহের, নাগরিক কমিটির সহসভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, বীর  মুক্তিযোদ্ধা মাহাবুব আলম নিরব, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু, অধ্যক্ষ সাফিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,  কবি হাওলাদার মাকসুদ,  সাংবাদিক ওমর ফারুক, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন, নায়াদিগন্ত ও এসএ টিভি প্রতিনিধ এ্যাড. সাহাদাত হোসেন শাহীন,  উপজেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক আবিদুল আলম, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু ও প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের ছেলে তাহমিদ আফসার স্বপ্ন প্রমুখ । আলোচনা  শেষে  পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাবিল মসজিদের পেশ ঈমাম মাওলানা রফিকুল ইসলাম । উল্লেখ্য, আফসার উদ্দিন বাবুল ৪০ বছর ধরে  দৈনিক ইত্তেফাক, বার্তা সংস্থা এনা,যমুনা টিভি, ও বাংলার বাণীতে সাংবাদিকতা করেন। তিনি ভোলা প্রেসক্লাবের সম্পাদক, শিল্পকলা একাডেমীর সম্পাদক,জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন।  তিনি ১৯৫২ সালের ২০ ফেরুয়ারি ভোলায় জন্ম গ্রহণ করেন । করোনাকালীন সময়ে ২৯ মে তিনি ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...