অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় মাদ্রাসার নামে বরাদ্দকৃত চাউল আত্মসাতের অভিযোগে আটক-২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:৪৫

remove_red_eye

৬৯৫

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মক্তব ও নূরানী মাদরাসার নামে বরাদ্দকৃত ২ টন জিআর চাউল উত্তোলন করে আতœসাত করায় দুই জনকে আটক করা হয়েছে।শুক্রবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর গ্রামের পালোয়ান বাড়ী থেকে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়।

এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাউল উদ্ধার করা হয়।জানা গেছে, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নূরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত ২ টন জিআর চাউল উত্তোলন করে মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান।উত্তোলনকৃত চাউল মক্তব ও মাদ্রাসায় না দিয়ে আতœসাত করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়। বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে জানায়। জেলা প্রশাসক এ্যাসিল্যান্ডকে দায়িত্ব দেন। এসিল্যান্ড পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ান বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আতœসাৎ করা জিআর ৮ বস্তা চাউল উদ্ধার করেন। এসময় চাউল আতœসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নূরানী মাদ্রাসার সাধারণ স¤পাদক মোঃ শমসের আলী বলেন, মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান মক্তব ও নূরানী মাদ্রাসার নাম দিয়ে ২ টন জিআর চাউল উত্তোলন করে।চাউলগুলো মাদ্রাসায় হস্তান্তর না করে সেগুলো তাঁরা আতœসাত করে। বিষয়টি আমরা জানতে পেরে জেলা প্রশাসকে জানাই। জেলা প্রশাসক এসিল্যান্ড ও পুলিশ পাঠিয়ে মজিবল হকের বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফের ঘর থেকে আতœসাতকৃত ৮ বস্তা চাউল উদ্ধার করে। মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবু আবদুল্লাহ খান।         

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...