অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে হত্যা চেষ্টার নামে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:৩১

remove_red_eye

৭৯১

এ আর সোয়বে চৌধুরী, চরফ্যাশন : চরফ্যাশনে মিথ্যা হত্যা চেষ্টার নামে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাঝি বাড়িতে মৃত আলমগীর মাঝির ছেলে আবদুল বাছেতকে দিয়ে মিথ্যা হত্যা চেষ্টার নাটক সাজিয়ে একই গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা সাবের আহমদের ছেলে মো. খোকন ও  বেলু হাওলাদার বাড়ির মানিক হাওলাদারের ছেলে মো. ছোটনকে আসামী করে শশিভূষণ থানায় হত্যা চেষ্টার অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ করেন মানিক হাওলাদার। তিনি বলেন, আমার ছেলে নির্মাণ শ্রমীকের কাজ করে। আমার ছেলেকে প্রতিপক্ষ বাছেতের বড় ভাই ও তার মামা ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছে। ছোটনের মামা শেখ ফারুক বলেন, প্রায় ২০দিন পূর্বে আমার ভাগ্নী মিতুর বিয়ে চুরান্ত হয়। কিন্তু বাছেতের মামা আবদুস শহীদ বর পক্ষের কাছে মিতুকে নিয়ে বদনাম করে ওই বিয়ে ভেঙ্গে দেয়। এলাকায় বিষয়টি প্রমাণ হলে গণ্যমান্য ব্যক্তিরা শালিস ফয়সালা করে আবুস শহীদের জরিমানা করে। এবং আবদুস শহীদ ওই জরিমানা দেয়ায় প্রতিশোধ নিতেই তার ভাগ্নে বাছেতকে দিয়ে অপহরণ ও হত্যার নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এদিকে খোকনের পরিবার জানান,খোকন দির্ঘদিন নেয়াখালীতে কবিরাজি চিকিৎসা করতেন। কিছুদিন পূর্বে নিজ এলাকায় কবিরাজি চিকিৎসা শুরু করে। কিন্তু বাছেতও একই গ্রামে দির্ঘদীন কবিরাজি চিকিৎসা করছে। বাছেত ও তার পরিবার চাচ্ছেনা খোকন কবিরাজি চিকিৎসা করুক। আর তাই এক ঢিলে দুই পাখি মারার জন্য বাছেত ও তার ভাইয়েরাসহ তাদের মামা আবদুস শহীদ মিলে অপহরণ ও মিথ্যা নাটক সাজিয়ে আমাদেরকে হয়রানী করে ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে বাছেতের ভাই মিজান জানান অপহরণের সময় বাছেতের বাড়ির কাছে ছোটনকে দেখতে পাওয়া যায়। তবে ছোটনের পরিবার দাবী করেন বাছেত ও ছোটন একসাথে চলাফেরা করতো। বাছেত হত্যা চেষ্টা নাটক সাজিয়ে ওই ঘটনার সময় ছোটনের ফোনে একাধিকবার ফোন দিয়ে মাঝি বাড়িতে ডেকে নেয়। কিন্তু ছোটন ওই ঘটনার সঙ্গে জড়িত নয় বলেও ছোটনের পরিবার দাবী করেন। ছোটনের পিতা মানিক হাওলাদার অভিযোগ করে আরও বলেন, বাছেতের বড় ভাইয়েরা আমাকে ও আমার পরিবকারকে মামলা দিয়ে জর্জরিত করার হুমকি দিয়ে আসছে।। এছাড়াও বাছেতের বাড়ি সংলগ্ন একাধিক এলাবাসী জানান, বাছেত পূর্বেও একাধিকবার আত্যহত্মার নাটক করে। পরে তা পরিবারের কাছে ফাঁস হয়।  জাহানপুর ৯নং ওয়ার্ডের মৃত আলমগীর মাঝির ছেলে বাছেত (২০) কে গত  ২০ নভেম্বর সন্ধ্যার পরে তার নিজ ঘরের পিছনের পুকুকুর ঘাটলা থেকে ওজু করার সময় প্রায় ৪ জনের একটি চক্র মুখোশ পড়ে বাড়ি সংলগ্ন ধানি বিলে নিয়ে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠলে শশিভূষণ থানায় পরদিন একটি অভিযোগ দায়ের হয়। পরে অভিযোগটি আমলিয়ে হত্যা চেষ্টা মামলা নেয় থানাপুলিশ। এঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ খোকন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তবে বাছেত ছোটনের বিরুদ্ধে সন্দেহাতিতভাবে অভিযোগ করলেও সংবাদকর্মীদের কাছে ঘটনার সাথে জড়িত সবাই মুখোশ পড়ে থাকায় কাউকে চিনেননা বলে ভিডিও বক্তব্যে অভিযোগ করেন। এবিষয়ে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর হত্যা চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। একজনকে পুলিশ গ্রেপ্তার করেছেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...