বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:১২
৮৫৯
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে অষ্টাদশী এক যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমেঘনায় অবস্থিত উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মদনপুর ইউনিয়নে। ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটি নিজে বাদি হয়ে ওই ইউনিয়নের চরপদ্মা গ্রামের ৮ নং ওয়ার্ডের আবদুল মাঝির ছেলে মন্নানের বিরুদ্ধে দৌলতখান থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী জানান, গত এক বছর যাবত তারই প্রতিবেশী আবদুল মাঝির ছেলে মন্নানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমেরে সম্পর্কের সুযোগ নিয়ে গত বুধবার গভীর রাতে মন্নান জরুরী কথা আছে বলে ঘর থেকে ডেকে পাশের একটি কলাগাছের ঝোপের কাছে নিয়ে যায়। কথাবার্তার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই মন্নান তাকে জোর করে কলাগাছের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে রুহুল আমিন সরকার বাড়ি নিয়ে আসে। ঘটনা শুনে মন্নানের বাবা মা এসে পরদিন (বৃহস্পতিবার) সকালে সালিশ বসিয়ে বিচার করা হবে বলে মন্নানকে চড় থাপ্পর মেরে নিয়ে যায়। এর পর থেকে মন্নান এলাকায় পলাতক রয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, অভিযোগ তদন্তসাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত