বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২০ রাত ১০:০৪
৮৯১
বিত্তবানদের কাছে সহায়তা কামনা
আকতারুল ইসলাম আকাশ: ২০১৫ সালের দিকে হঠাৎ করে বা পা পায়ে প্রচন্ড ব্যথা আসে ইউছুফের। ধিরে ধিরে ব্যথা থেকে জখম এবং এরপর পুরো পা ফুলে উঠে তাঁর। অনেক ধারদেনা করে ২০১৫ সালের শেষের দিকে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করে অপারেশনের মাধ্যমে পায়ের কব্জি পর্যন্ত কেটে পেলে দেয় অপারেশন ডাক্তার। এরপর কৃত্রিম পায়ের মাধ্যমে প্রায় পাঁচটি বছর কেটে যায় তাঁর। এ পাঁচ বছরে কৃত্রিম পায়ের সাহায্যে কোনোমতে রিকশা চালিয়ে সংসার চালাতেন ৩ সন্তানের এই জনক।
কিন্তু ভাগ্য বড়ই বেমানান। ২০২০ সালের দিকে হঠাৎ করে আবারও ডান পায়ে ব্যথা আসে তাঁর। এরপর আর রিকশাও চালাতে পারেননি। তখনও অনেক ধারদেনা করে ডাক্তার দিকে দীর্ঘ ৮ মাস অনেক ঔষধ খেয়েও সুস্থ হয়ে উঠতে পারেননি। শেষে চিকিৎসকের পরামর্শে গত ১৫ দিন আগে ডান পায়ের অপারেশন করে ডান পায়ের কব্জি পর্যন্তও পেলে দিতে হয়েছে তাঁর।
এখন পা দুটি হারিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের মৃত সিরাজ পাটোয়ারীর ছেলে ৩ সন্তানের জনক ইউছুফ হোসেন।
ইউছুফ হোসেন জানান, ভিটেমাটি বিক্রি করে দুইটি পায়ের চিকিৎসা চালিয়ে এখন কোনোমতে বেঁচে আছেন তিনি। এখন তিনবেলা তো দূরের কথা একবেলাও ঠিকমতো খেতে পারছেন না তিনি। এখনও ৭ দিন পরপর পা ড্রেসিং করতে হয় এক হাজার থেকে দুই হাজার টাকার বিনিময়ে।তাই সমাজের সকল বিত্তবান ও দানশীল মানুষসহ সরকারের কাছে সাহায়তা কামনা করেন তিনি।
ইউছুফের সাথে যোগাযোগের ঠিকানাঃ (০১৮৪৫-২৯৩১৩৮)।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত