অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩

ভোলার চরে রক্তক্ষীয় সংর্ঘষ আহত-১০, নিখোঁজ-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২০ রাত ১০:২০

remove_red_eye

১১৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় চর দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এছাড়াও  রাকিব নামে চরের ১ বাসিন্দা নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে । এছাড়া আহতদের  ভোলা, বরিশাল ও ল²ীপুর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনার মধ্যবর্তী  দর্গম ‘ভোলার চরে’।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ’ভোলার চর’ এর প্রায় ২০০ একর জমির দখল ও আধিদপ্ত বিস্তারকে কেন্দ্র করে ওহাব আলী মেম্বার গ্রæপ ও রাসেল খান গ্রæপের মধ্যে র্দীঘ দিন ধরে বিরোধ চলছিল। কিছু দিন আগে ওই চরে হামলা ও ভাংচুর হয়। এ নিয়ে থানায় অভিযোগ দেয়া হলে  সোমবার সকালে ২ পক্ষের উপস্থিতিতে পুলিশ সরেজমিনে তদন্তে যায়। এ সময় উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলে পুলিশ চলে আসে। পুলিশ আসার প্রায় ১ ঘন্টা পর বিকালে  রাসেল খান ও ওহাব আলী গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
রাজাপুরের ওহাব আলী জানান, চর থেকে পুলিশ আসার পর  রাসেল খান গ্রæপ অর্তকিতভাবে হামলা চালায়। এসময় তাদের ৬ জনকে কুপিয়ে মারাতœক ভাবে জখম করা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক। তাদের বরিশাল প্রেলন করা হয়েছে। এছাড়া রাকিব ও শেখ ফরিদ নামে ২ জনকে কুপিয়ে জখম করা হয়। কিন্তু তারা নিখোঁজ রয়েছে বলে তিনি দাবী করেন। অপর দিকে রাসেল খান জানান, সকালে তার ভগ্নপতি আবুল কালামকে মারধর করা হয়। এছাড়া চর থেকে পুলিশ চলে আসার পর ওহাব গ্রæপ হামলা চালিয়েছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছে। এদিকে খবর পেয়ে ভোলা থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা করে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌছতে পারে নি। ডুবো চরে তাদের স্পীড বোট ভাটায় পানি কম থাকায় আটকা পড়ে। তিনি জানান, ওই চরে রাকিব নামে ১ জন নিখোঁজ রয়েছে বলে তারা শুনেছেন।
 ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, সকালে পুলিশ ভোলার চরে যায়। চরের বিরোধ মিটাতে দুই পক্ষকে থানায় আসতে বলা হয়। পুলিশ আসার পরই সংঘাতের ঘটনা ঘটে। তবে  কোন নিহত হওয়ার খবর তারা পায়নি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

আরও...