অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পুলিশ সুপারকে জেলা ক্রীড়া সংস্থায় বরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৯ রাত ১০:৫৪

remove_red_eye

১১০৭

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সম্প্রতি যোগদান করা নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ভোলা জেলা ক্রীড়া সংস্থায় বরণ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ সদস্য বৃন্দ ভোলা পুলিশ সুপার ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি সরকার মোহাম্মদ কায়সারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,নির্বাহী সদস্য খাদিজা আক্তার স্বপ্না,রেহানা ফেরদৌস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শফিকুল ইসলাম,মো: ফয়সাল, অতিরিক্ত সহ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, সহ সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ। সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, বর্তমান প্রজন্মের শিশুদের মোবাইলের ভয়াবহ আশক্তি থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি একটি জাতিকে বিশ্বে পরিচিতি করে তুলে । তাই আমাদের সন্তানদের মানুষিক সুস্থ্য বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। এসময় ভোলার ক্রীড়াঙ্গনে আগামীতে নতুন নতুন ইভেন্টে সংযোজন খেলাধুলাকে আর্কষনীয় করে দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে হবে বলেও উল্লেখ করেন।