লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২০ রাত ০৯:৪৭
৬৯৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শনিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা এলাকার রেখা বেগম নামের ওই নারী এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাড়ির পাশের বিল্লালের ছেলে মোক্তার হোসেন ও মৃত হাসান আলীর ছেলে মো. জাহাঙ্গীর প্রায়ই আমাকে উত্যক্ত করে। বিভিন্ন সময় তারা আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। আমি তাদের প্রস্তাবে রাজি না হলে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারাই ধারাবহিকতায় গত ৮/৮/২০২০ইং শনিবার রাত অনুমান ১১টার সময় আমি প্রকৃতির ডাকে সারা দিতে বিদ্যুতের আলো জালিয়ে ঘর থেকে বাহির হই। ওই সময় উল্লেখিত দুই বিবাধী ঘরের বাইরে ওৎ পেতে রয়েছে আমি জানতাম না। আমি ঘর থেকে বের হওয়া মাত্রই বাথরুমের কাছে গেলে মোক্তার ও জাহাঙ্গীর আমার শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় আমি ডাক চিৎকার দিলে ঘর থেকে আমার মা আসলে তারা দুইজন পালিয়ে যায়।
রেখা বলেন, এই ঘটনায় লালমোহন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ভোলা কোর্টে গত ২৬ আগষ্ট আমি মোক্তার ও জাহাঙ্গীর কে বিবাধী করে মামলা দায়ের করি। মামলা তদন্তের জন্য লালমোহন থানায় পাঠালে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান তদন্তের দায়িত্ব নেন।
অভিযোগ করে রেখা আরও বলেন, মামলা করার পর আসামীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমার ঘরের চালে রাতে ডিলা মেরে আমাকে উত্যক্ত করে আসছে। এছাড়া বাড়ীর চারদিকে কাটা ও জাল দিয়ে আমাদের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি ও আমার পরিবারের লোকজন বর্তমানে অন্য একজনের বাড়ির বাগানের মধ্য দিয়ে চলাফেরা করি। এ অবস্থায় আমি চরম দুর্ভোগে দিনাতিপাত করছি। আমি কোন বিচার পাচ্ছি না।
এ ব্যাপারে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, বাদীর মামলা তদন্তে সত্যতা পাওয়া যায়নি। যার কারণে মহিলা বিভিন্ন লোকের মাধ্যমে আমার কাছে তদবির চালায় তার পক্ষে তদন্ত রিপোর্ট দিতে। তদবির না রাখায় সে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত