অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ন্যায় বিচারের দাবীতে নারীর সংবাদ সম্মেলন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২০ রাত ০৯:৪৭

remove_red_eye

৭১৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শনিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা এলাকার রেখা বেগম নামের ওই নারী এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,  আমার বাড়ির পাশের বিল্লালের ছেলে মোক্তার হোসেন ও মৃত হাসান আলীর ছেলে মো. জাহাঙ্গীর প্রায়ই আমাকে উত্যক্ত করে। বিভিন্ন সময় তারা আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। আমি তাদের প্রস্তাবে রাজি না হলে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।  তারাই ধারাবহিকতায় গত ৮/৮/২০২০ইং শনিবার রাত অনুমান ১১টার সময় আমি প্রকৃতির ডাকে সারা দিতে বিদ্যুতের আলো জালিয়ে ঘর থেকে বাহির হই। ওই সময় উল্লেখিত দুই বিবাধী ঘরের বাইরে ওৎ পেতে রয়েছে আমি জানতাম না। আমি ঘর থেকে বের হওয়া মাত্রই বাথরুমের কাছে গেলে মোক্তার ও জাহাঙ্গীর আমার শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় আমি ডাক চিৎকার দিলে ঘর থেকে আমার মা আসলে তারা দুইজন পালিয়ে যায়।
রেখা বলেন,  এই ঘটনায় লালমোহন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ভোলা কোর্টে গত ২৬ আগষ্ট আমি মোক্তার ও জাহাঙ্গীর কে বিবাধী করে মামলা দায়ের করি। মামলা তদন্তের জন্য লালমোহন থানায় পাঠালে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান তদন্তের দায়িত্ব নেন।
অভিযোগ করে রেখা আরও বলেন, মামলা করার পর আসামীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমার ঘরের চালে রাতে ডিলা মেরে আমাকে উত্যক্ত করে আসছে। এছাড়া বাড়ীর চারদিকে কাটা ও জাল দিয়ে আমাদের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি ও আমার পরিবারের লোকজন বর্তমানে অন্য একজনের বাড়ির বাগানের মধ্য দিয়ে চলাফেরা করি। এ অবস্থায় আমি চরম দুর্ভোগে দিনাতিপাত করছি। আমি কোন বিচার পাচ্ছি না।
এ ব্যাপারে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, বাদীর মামলা তদন্তে সত্যতা পাওয়া যায়নি। যার কারণে মহিলা বিভিন্ন লোকের মাধ্যমে আমার কাছে তদবির চালায় তার পক্ষে তদন্ত রিপোর্ট দিতে। তদবির না রাখায় সে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...