অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অস্ত্র ও গুলিসহ জলদস্যু জাকির গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৯ বিকাল ০৫:০৭

remove_red_eye

১০২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনার দুর্র্ধষ জলদস্যু জাকির কে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এ সময় দুটি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার ভোর রাতে ভোলা সদরের পরানগঞ্জ সংলগ্ন গুপ্তমুন্সি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম সদর উপজেলার গুপ্ত মুন্সি নামক এলাকার জাকিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে দেশীয় আগ্নে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার লে. ওয়াসির আকির জাকি জানান, জলদস্যু জাকিরের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।