মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:৫৬
৯১১
ঘর ও নগদ অর্থ পেলো হতদরিদ্র ৫ম শ্রেণীর ছাত্রী
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ঘরে বসে ইউটিউব দেখে অ্যাক্রোবেটিক কৌশল রপ্ত করে উত্তর চর ফৈজুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া। ধীরে ধীরে অ্যাক্রোবেট বিভিন্ন কৌশল শিখে নেন সুমাইয়া। পরে মনপুরা শিল্পকলা একাডেমীর সুমাইয়াকে অ্যাক্রোবেটিক রপ্ত করার সহযোগিতা করেন।
বুধবার রাতে ডাকবাংলো হলরুমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাক্রোবেটিক প্রদর্শন করেন হতদরিদ্র ছাত্রী সুমাইয়া। এতে খুশি হয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার একটি ঘর ও জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক ২০ হাজার টাকা পুরুস্কার ঘোষনা করেন। এদিকে সাংস্কৃতি অনুষ্ঠানে অ্যাক্রোবেটিক প্রদর্শনে কোন পোশাক ছিল না হতদরিদ্র সুমাইয়ার। পরে ভারপ্রাপ্ত ইউএনওর সহযোগিতায় পোশাকের ব্যবস্থা হলে অ্যাক্রোবেটিক শো দেখান ওই ছাত্রী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ভারপ্রাপ্ত ইউএনও সেলিম মিয়া হত দরিদ্র সুমাইয়ার চরফৈজুদ্দিন ৭ নং ওয়ার্ডের বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এছাড়া বিভাগীয় কমিশনারের ঘোষিত ঘর দ্রæত সময়ে দেওয়া হবে জানান ইউএনও।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুমাইয়ার পঙ্গু বাবা মোঃ আলাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর ও শিল্প কলা একাডেমির পরিচালক জুড়ান মজুমদার।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত